শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : মাদারীপুর

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী নামানো সম্ভব নয়: ইসি আলমগীর


DhakaReport24.com || 2024-04-30 15:26:45
উপজেলা নির্বাচনে সেনাবাহিনী নামানো সম্ভব নয়: ইসি আলমগীর

উপজেলা পরিষদ নির্বাচনে সেনাবাহিনীর সদস্যদের মাঠে নামানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে মাদারীপুরের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর জেলার নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

ইসি মো. আলমগীর বলেন, নির্বাচনে নিরাপত্তার জন্যে এদেশে পুলিশ বাহিনী আছে। তারাই নিরপেক্ষ নির্বাচন করতে যথেষ্ঠ। এছাড়াও র‌্যাব, বিজিবি, আনছার, গোয়েন্দা বাহিনী আছে। তারাতো সারাক্ষণই খোঁজ-খবর রাখছে। অনেকে হয়ত জানছেন না, কিন্তু তারা ঠিকই গোপনে তৎপতরা চালাচ্ছে। অনেক সময় পুলিশের লোকজন গোপনে আড়ি পাতেন, যারা নির্বাচনে বিশৃংঙ্খলা করতে পারে তাদের ব্যাপারে পদক্ষেপ নেয়।

এ সময় আওয়ামী লীগের দলীয় এমপি, মন্ত্রীর আত্মীয়দের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি নিয়ে বলেন, নির্বাচনে কোন দল কী সিদ্ধান্ত নিলো সেটা আমাদের দেখার বিষয় না। সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। এখানে নির্বাচন কমিশনের কোনো সমস্যা নেই। আইনের ভেতরে থেকে যেকোনো সিদ্ধান্ত যেকোনো দল নিতে পারেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসন মোহাম্মদ মারুফুর রশীদ খান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মাসুদ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলীসহ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম