শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : মাদারীপুর

শিবচরের এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩


র‌বিউল হাসান, মাদারীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2024-02-23 11:43:00
শিবচরের এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় ট্রাকের সাথে বাসের সংঘর্ষে ৩ জনের মৃত্যু ও বহু হতাহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সাড়ে  ৭ টার এ দূর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্য্যনগর নামক স্থানে এলে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় বলে জানা গেছে। 

এলাকাবাসী জানান,'সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে। আর বাসের সামনে দুমড়ে মুচড়ে গেছে। আহত হয়েছে অনেক যাত্রী।'

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাকিল জানান,'দূর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্ত হাসপাতালে পাঠানো হয়েছে।'
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম