সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মাদারীপুর

পদ্মায় নৌ পুলিশের অভিযানে ৪০ কেজি জাটকা উদ্ধার, আটক ৩


মাদারীপুর প্রতি‌নি‌ধিঃ
DhakaReport24.com || 2023-02-13 21:51:45
পদ্মায় নৌ পুলিশের অভিযানে ৪০ কেজি জাটকা উদ্ধার, আটক ৩

মাদারীপুরের শিবচরে পদ্মায় নৌ ফাঁড়ির পুলিশের জাটকা নিধনবিরোধী অভিযানে ৪০কেজি জাটকা জব্দ ও কোনা জালসহ ৩ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মোঃ ফয়সাল আল মামুন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  কেএম আলমগীর হোসাইন এর নেতৃ‌ত্বে  শিবচর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে জাটকা জব্দ করে নৌ পুলিশ।

নৌ ফাঁড়ি সূত্রে জানা যায়,  নৌ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম পদ্মা নদীর বিভিন্ন জায়গায় জাটকা নিধনবিরোধী এই অভিযান চালায়। অভিযানে জাটকা নিধনের জাল ও ৪০কেজি জাটকা উদ্ধার করে পুলিশ। এসময় জাটকা নিধনের অপরাধে ৩জেলেকে আটক করে। 

চরজানাজাত নৌ ফাঁ‌ড়ি ইনচার্জ মো জাহানুর আলী জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মোঃ ফয়সাল আল মামুন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  কেএম আলমগীর হোসাইন এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হ‌য়ে‌ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম