সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মাদারীপুর

মাদারীপুর শিবচরে অবৈধ কারখানা বসানোর কারণে দুই লাখ টাকা জরিমানা


শিবচর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-19 22:18:45
মাদারীপুর শিবচরে অবৈধ কারখানা বসানোর কারণে দুই লাখ টাকা জরিমানা

মাদারীপুর জেলার শিবচরে অবৈধ কারখানা বসিয়ে শিশুখাদ্য ও কোমল পানীয় তৈরির দায়ে পপুলার ওয়ার্ল্ড ফুড এন্ড বেভারেজ নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর এর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। 

বুধবার(১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বন্দোরখোলা পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন কারখানাটিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধ কারখানা বসিয়ে শিশুখাদ্য ও কোমল পানীয় উৎপাদন করে বাজারজাত করছে পপুলার ওয়ার্ল্ড ফুড এন্ড বেভারেজ নামের একটি কারখানা এমন অভিযোগ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় অভিযোগের সতত্যা থাকায় কারখানাটির মালিক মো.রফিকুল ইসলামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্যানেটারী কর্মকর্তা মো.ফজলুল হক ও শিবচর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, আমরা নিয়মিত এ অভিযান পরিচালনা করে যাচ্ছি। শিবচরের বন্দরখোলা এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে দেখতে পাই অবৈধভাবে তারা শিশুখাদ্য ও কোমল পানীয় উৎপাদন করছে। পরে তাদের জরিমানা করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম