শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : মাদারীপুর

শিবচরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


মাদারীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-26 13:41:45
শিবচরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযথ মর্যাদায় মাদারীপুরে শিবচর উপজেলায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি পালন করেছে। 

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৬টা ১ মিনিটে ৫০ বার তোপধ্বনির মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা আ.লীগের উদ্যোগে এক র‌্যালিও করা হয়। পরে পতাকা উত্তোলন করে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু মূর‌্যালে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

এছাড়া ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী মানুষ ও সমাজের নানা শ্রেণি-পেশা মানুষের পক্ষ থেকে স্ব-স্ব ব্যানারে র‌্যালি ও পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। 

আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়। এছাড়াও মাদারীপুর সদর, কালকীনি, রাজৈর উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেন।

পরে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে হাতির বাগান মাঠে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো. মিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এরপর হাতির বাগান মাঠে অনুষ্ঠিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন। 

এ সময় শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম