শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : মাদারীপুর

মাদারীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 


মাদারীপুর প্রতি‌নিধি
DhakaReport24.com || 2022-03-19 23:25:00
মাদারীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

মাদারীপু‌রে ১৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব-৮। শ‌নিবার (১৯ মার্চ) বি‌কে‌লে র‌্যাব-৮, সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে ও একটি বিশেষ আভিযানিক দল  অভিযান পরিচালনা করে ইয়াবা ব‌্যবসায়ী বিপ্লব কাজী (৩০)-কে গ্রেফতার ক‌রে। 

গ্রেফতারকৃত বিপ্লব মাদারীপুর থানাধীন ২নং শকুনী সাকিনস্থ আ. সালাম খানের বাড়ির ভাড়াটিয়া ও তার পিতার নাম দুলাল কাজী। আটককৃত আসামির নিকট থে‌কে ১৯০ পিস ইয়াবা, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং ১টি সিমকার্ড উদ্ধার করা হয়। 

আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট থে‌কে জানা যায়, আটকৃত আসামি পেশাদার মাদক ব্যবসায়। সে দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর মডেল থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। 

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আসামিকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে। র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম