শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : মাদারীপুর

আড়িয়াল খা নদে “শিবচর এক্সপ্রেস ” দেখতে জনতার ভিড়


DhakaReport24.com || 2022-03-17 20:52:45
আড়িয়াল খা নদে “শিবচর এক্সপ্রেস ” দেখতে জনতার ভিড়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্ম শতবার্ষিকীতে মাদারীপুরের শিবচরের আড়িয়াল খা নদের তীরে ৬ মাস পূর্বে ১২৮ হাত লম্বা “শিবচর এক্সপ্রেস” নৌকা বাইচটি তৈরির কাজ শুরু করেন আয়োজক কমিটি। 

প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা দেশের বৃহত্তম এই নৌকাটি বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে শিবচর উপজেলার আড়িয়াল খা নদে নামানো হয়েছে। বাইচ নৌকাটি নামানো দেখতে আড়িয়াল খা নদের তীরে হাজার হাজার উৎসুক জনতার ভিড় জমেছে। তাদের দাবী এই নৌকাটি দেশের সর্ব বৃহত্তম নৌকা হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রাম বাংলার শতবছরের চিরচেনা ও শতবছরের ঐতিহ্য ধরে রাখতে শিবচর উপজেলায় আড়িয়াল খা নদে নামানো হয়েছে শিবচর এক্সপ্রেস নামের বাইচ নৌকা। উপজেলার বহেরাতলা দক্ষিণ, বহেরাতলা উত্তর, নিলখী, শিরুয়াইল ও শিবচর এই ৫টি ইউনিয়নের যুবকরা নিজ উদ্যোগ ও অর্থায়নে বাইচ নৌকাটি তৈরি করে। আয়োজকদের দাবী ৫ ইউনিয়নের বন্ধনের প্রতিক হবে এটি। 

নির্মাণকারী ও আয়োজকরা জানান, নৌকাটির নাম দেয়া হয়েছে “শিবচর এক্সপ্রেস নৌকা বাইচ”। নির্মাণকারী আয়োজকদের দাবী এই নৌকাটি দেশের সর্ববৃহত্তম নৌকা হবে। ১শত ২৮ হাত এই নৌকাটি তৈরি করতে ৬ মাস সময় লেগেছে আর খরচ পরেছে ১০ লক্ষ টাকা। আগামী বর্ষা মৌসুমে এই নৌকা দিয়ে আড়িয়াল খার তীরে দেশের সর্ববৃহত্তর নৌকা বাইচ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিকে নৌকাটি দেখতে শিবচর উপজেলার গ্রামগঞ্জ থেকে হাজার হাজার নারী পুরুষ, শিশু বৃদ্ধরা সমবেত হয়েছে নদীর তীরে। উৎসুক জনতার ভিড়ে নদের পাড়ে সৃষ্টি হয়েছে আনন্দমেলার।

বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন হায়দার জানান, উপজেলার বহেরাতলা দক্ষিণ, বহেরাতলা উত্তর, নিলখী, শিরুয়াইল ও শিবচর এই ৫টি ইউনিয়নের যুবকরা নিজ উদ্যোগ ও অর্থায়নে বাইচ নৌকাটি তৈরি করে। এই যুবকসহ নৌকাটি তৈরিতে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাই। গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে যুবকসমাজের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম