শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : মাদারীপুর

নসিমন কেড়ে নিল সাবেক ব্যাংক কর্মকর্তার প্রাণ


মাদারীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-13 09:42:15
নসিমন কেড়ে নিল সাবেক ব্যাংক কর্মকর্তার প্রাণ

মাদারীপুরের কালকিনিতে নসিমনচাপায় ওয়াহিদুজ্জামান সরদার চাঁন মিয়া ৫৫ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার রাতে তিনি মারা যান। নিহত ওয়াহিদুজ্জামান কালকিনি পৌর শহরের চর-ঠেংগামারা গ্রামের আরব আলী সরদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন ওয়াহিদুজ্জামান। এ সময় একটি বালুবাহী নসিমন তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহন হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলী হোসেন বলেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নসিমনচাপায় ব্যাংক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নিহত হন।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক রাসেল বলেন, নসিমনচাপায় ওয়াহিদুজ্জামানের মৃত্যু হয়েছে বিষয়টি আমরা জেনেছি। আসলে বিষয়টি দুঃখজনক। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।