রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জামালপুর

জামালপুরে সৌদির খেজুর বাগানে উৎসাহ বাড়ছে


কাজী রফিকুল হাসান
DhakaReport24.com || 2024-08-04
জামালপুরে সৌদির খেজুর বাগানে উৎসাহ বাড়ছে

সরকার গ্রামীন অর্থনীতি ও কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে সারা দেশের ন্যায় জামালপুরে কৃষি ভিত্তিক একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন  । প্রকল্পের মধ্যে রয়েছে সৌদি খেজুর চাষে উৎসাহ তৈরি করা। জেলার ৭টি উপজেলায় সৌদি খেজুর চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে অনেকে নিজস্ব উদ্যোগে সৌদি খেজুর গাছ রোপন করে সাফল্য পেয়েছে। ফলে অনেকে সৌদি খেজুর বাগানে ঝুঁকে পড়েছে।

জানা যায়, জামালপুর সদর উপজেলা কৃষি সর্মৃদ্ধ এলাকা। এ উপজেলায় সৌদি খেজুর চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে। এ ব্যপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: এমদাদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদক কে বলেন, এ অঞ্চলের মাটি আবহাওয়া সৌদি খেজুর চাষ উপযোগী। সৌদি খেজুর চাষ করার জন্য কারিগরি প্রশিক্ষন দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। আশা করা যাচ্ছে অনেকে খেজুর বাগানে উৎসাহ বাড়বে। 

শ্রীপুর, বাশচড়া, রানাগাছা, নরুন্দি, ইটাইল সহ আরো বেশ কয়েকটি এলাকা ঘুরে কথা হয় শ্রীপুর গ্রামের হাসেম আলী(৪০) এর সাথে তিনি জানান এ এলাকায় অনেকে নিজ উদ্যোগে আজওয়া, মরিয়ম, খলিজি, মেডজুল, বারহি ও আম্বর জাতের খেজুর গাছ রোপন করে সাফল্য পেয়েছে। তাদের দেখা দেখি অনেকেই সৌদি খেজুর বাগানে উদ্যোগী হয়েছে।

 সরকারের এ প্রকল্প মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় কৃষি বিভাগ ব্যপক ভাবে বাস্তবায়ন করার উদ্যোগী হয়েছে। ইতোমধ্যে মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া পড়েছে। সরেজমিনে মহাদান, ভাটারা, মেষ্টা, বালিজুড়ি, বাট্রাজোর সহ আরো বেশ কয়েকটি এলাকার কৃষকদের সাথে কথা হয় এর মধ্যে মহাদান গ্রামের সফল কৃষক আবুল(৬৫) ডাংধরা গ্রামের কাদের(৪৮) এ প্রতিবেদক কে বলেন, কৃষি বিভাগ সৌদি খেজুর চাষে সার্বিক সহায়তা ও কারিগরি প্রশিক্ষন দিলে খেজুর চাষ বৃদ্ধি পাবে। 

এ ব্যপারে জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সৌদি খেজুর মরুভূমির ফল। কৃষি বিভাগ এ অঞ্চলের মাটি নিয়ে পরিক্ষা নিরিক্ষা করে দেখেছে সৌদি খেজুর চাষ করা সম্ভব। সরকার কৃষক সমবায় সমুন্বয়ের ভিত্তিতে খেজুর বাগান করা উদ্যোগ নিয়েছে। এ প্রকল্পের মাধ্যমে কৃষকরা স্বাবলম্বিতা অর্জন করবে।