রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জামালপুর

তাঁতী লীগ সভাপতির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস


জামালপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-09-19 18:25:00
তাঁতী লীগ সভাপতির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস

বাংলাদেশ তাঁতী লীগ জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হয়েছেন সহিদুর রহমান লিপন। এরপরই এক নারীর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তাঁতী লীগ জামালপুর জেলা শাখার আহ্বায়ক জাকির হোসেন রুকু এবং সদস্য সচিব আরমান হোসেন সাগর স্বাক্ষরিত তিন বছরের জন্য ৭১ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, এক নারীকে জড়িয়ে ধরে গালে চুমু দিচ্ছেন লিপন। এ নিয়ে উপজেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

ছবির বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁতী লীগ সভাপতি লিপনের সঙ্গে ছড়িয়ে পড়া নারী তার স্ত্রী নয়। তবে ওই নারীর বিস্তারিত পরিচয় তিনিও জানেন না।

ভাইরাল ছবির বিষয়ে জানতে চাইলে সহিদুর রহমান লিপন বলেন, আমি গাড়িতে, পরে ফোন দিব।

গত মেয়াদে সভাপতি থাকাকালে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় লিপনকে ১৭ জুন সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। সাংবাদিক নাদিম হত্যা মামলার ১১নং আসামি লিপন।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম