রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আবাসন সংকটে উত্তাল স্পেন, বিপাকে সরকার

>> কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

>> গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে কেরানীগঞ্জ: ডিএমপি কমিশনার

>> ‘আমি আওয়ামী লীগ না’ বলে হেলমেট ছুঁড়ে ফেললেন জামায়াত নেতা

>> শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

>> এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

>> ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

>> রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

>> বঙ্গোপসাগরকে যৌথ সমৃদ্ধির কেন্দ্রে পরিণত করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

আপনি পড়ছেন : জামালপুর

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাংবাদিক নাদিমের বাড়িতে


DhakaReport24.com || 2023-06-20 15:07:00
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাংবাদিক নাদিমের বাড়িতে

জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের বাড়িতে গেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২০ জুন) দুপুর ১২টার দিকে তিনি নাদিমের বাড়িতে গিয়ে তার শোকাহত পরিবরের সদস্যদের সান্ত্বনা জানান এবং কবর জিয়ারত করেন। গোলাম রাব্বানী নাদিমের গ্রামের বাড়ি উপজেলার গোমেরপাড়া বাড়িতে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।

স্থানীয় প্রশাসনের ভূমিকা সম্পর্কে কামাল উদ্দিন আহমেদ বলেন, আমরা জানি স্থানীয় প্রশাসন সবাই মিলেই চেষ্টা করছে। যারা হত্যাকারী ও যারা সহযোগিতাকারী তারা সাবই ধরা পড়বে। আমি নিজেও দাবি করি, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের পরিবারের যে অধিকার লঙ্ঘিত হয়েছে, সে অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যা আইনি প্রক্রিয়া, সেটা সঠিকভাবে পরিচালিত হবে। এর মাধ্যমেই যারা অন্যায় করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

কামাল উদ্দিন আহমেদ আরও বলেন, ঘটনার সময় চেয়ারম্যানের ছেলে কিভাবে মাথায় আঘাত করেছিল। সেগুলো আমরা সবাই জানি। এখন তিনি (চেয়ারম্যানের ছেলে) পালিয়ে আছেন। আমার বিশ্বাস তিনি পালিয়ে থাকতে পারবেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাদিমের পরিবারের পাশেই রয়েছেন। ইতিমধ্যে সেই প্রমাণ পাওয়া গেছে। তাই আমি বিশ্বাস করি, অপরাধীরা সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়বেন। সেটা সময়ের অপেক্ষা।

এ সময় জাতীয় মানবধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক, উপপরিচালক সুম্মিত পাইক, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম