রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আবাসন সংকটে উত্তাল স্পেন, বিপাকে সরকার

>> কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

>> গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে কেরানীগঞ্জ: ডিএমপি কমিশনার

>> ‘আমি আওয়ামী লীগ না’ বলে হেলমেট ছুঁড়ে ফেললেন জামায়াত নেতা

>> শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

>> এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

>> ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

>> রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

>> বঙ্গোপসাগরকে যৌথ সমৃদ্ধির কেন্দ্রে পরিণত করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

আপনি পড়ছেন : জামালপুর

ইউপি চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে


DhakaReport24.com || 2023-06-18 16:54:30
ইউপি চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে

সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামি রেজাউল করিম ও মনিরুল ইসলাম মনিরের চারদিন ও জাকিরুল ইসলামের তিনদিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রোববার জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালত এ আদেশ ঘোষণা করা হয়।

এর আগে দুপুর দেড়টার দিকে আসামিদের জামালপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আলী বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলার মূল আসামি মাহমুদুল আলম বাবুসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কিছুক্ষণ আগে শুনানি শেষ হয়েছে।

এর আগে শনিবার (১৭ জুন) পঞ্চগড় থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তিনজন এবং বগুড়া থেকে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ প্রকাশের জেরে বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম