রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জামালপুর

জামালপুরে এসপিকে'র আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপিত   


DhakaReport24.com || 2022-10-20 18:08:45
জামালপুরে এসপিকে'র আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপিত   

১৫ই অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে জামালপুর শহরের ফুলবাড়িয়ায় সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)' র কার্যালয়ে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদানের অনুষ্ঠান উদযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএইচ মজনু মোল্লা- সিনিয়র সাংবাদিক, জামালপুর প্রেসক্লাব, চেয়ারম্যান বাংলাদেশ মানবতা ফোরাম ও প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদা ফারুকী- সভাপতি, অগ্রগামী দুঃস্থ মহিলা সংস্থা ও সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুস্তাকিমা, নির্বাহী পরিচালক রশিদপুর বটতলা সিবিও, সেলিম রেজা- ভাইস চেয়ারম্যান পল্লী কল্যাণ সংস্থা মাদারগঞ্জ, মোঃ রফিকুল ইসলাম সরকার- নির্বাহী পরিচালক এসডিও ও সাধারণ সম্পাদক এডাব, জামালপুর জেলা কমিটি, নেহাজ উদ্দিন মাইজভান্ডারী- নির্বাহী পরিচালক, প্রত্যাশা সমাজ উন্নয়ন সংঘ। আরো উপস্থিত ছিলেন, ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান- গণমাধ্যম ও মানবাধিকার কর্মী, আহ্বায়ক- কনজিউমার রাইটস্ সিআরবি জামালপুর জেলা শাখা, সদস্য সচিব, বাংলাদেশ প্রেস ক্লাব জামালপুর জেলা শাখা। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ এনামুল হক- প্রধান নির্বাহী সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) ও আয়োজক কমিটির সদস্য সচিব। আরো উপস্থিত ছিলেন, মোঃ আব্দুস সোবহান- অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর, জামালপুর। 

অনুষ্ঠানে আলোচনা শেষে পাঁচজন নারী নেত্রীবৃন্দকে সম্মাননা সনদ প্রদান করা হয়। সনদ পেয়েছেন এবং সম্মানিত হয়েছেন যারা- 

মোছাম্মদ বেদানা বেগম- সংরক্ষিত মহিলা মেম্বার, ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদ, জামালপুর। 
মোছাম্মত শাহিদা বেগম সারা- সংরক্ষিত মহিলা মেম্বার, ২নং শরীফপুর ইউনিয়ন পরিষদ, জামালপুর।  
মোছাম্মত মোরশেদা বেগম, ছনকান্দা, জামালপুর। 
সেলিনা আক্তার, পটিকা, জামালপুর।
বিবি হাওয়া, দাপুনিয়া, জামালপুর সদর, জামালপুর। 

উক্ত অনুষ্ঠানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর ঝুঁকি, এখনই প্রয়োজন জরুরি পদক্ষেপ গ্রহণ-  বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম