জামালপুরে প্রকাশ্যে দিবালোকে একজন মুক্তিযোদ্ধার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের বন্দরৌহা গ্রামের মৃত শের আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেকের ওপর সন্ত্রাসী হামলা চালায় নরুন্দি চন্দেরচক গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ও চুরির দায়ে অভিযুক্ত আল আমিন (৫০) নামের এক ব্যক্তি।
আরও জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সকালে নরুন্দি চক বাজার চৌরাস্তা মোড়ে শাবল দিয়ে অভিযুক্ত আল-আমিন হত্যার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেকের মাথায় আঘাত করে মাথা থেতলে দেয় এবং উপুর্যুপরি আঘাত করে মারাত্মকভাবে আহত করে। এ দিকে তার চিৎকারে স্থানীয় লোকজন চলে এলে এবং এ ঘটনায় কোন মামলা মোকদ্দমা করলে পরবর্তীতে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত সটকে পড়ে আল আমিন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ বিষয়ে বিজ্ঞ আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১২০৫ (১) ২০২২। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দুষ্কৃতকারী আল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম