জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সেকের চর এলাকায় দশানী নদীতে ডুবে যাওয়া নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উদ্ধার করে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
নিহত শিশুর নাম মিমি(০৮)।সে মেরুরচর ইউনিয়নের সেকেরচরপূর্ব পাড়া এলাকায় মিষ্টার আলী মেয়ে। নিখোঁজ মিমির বাবা মিস্টার আলী জানান,বুধবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায় পরে আশেপাশে এলাকার লোকজন তাৎক্ষণিক অনেক খোজাখুঁজি করে তার সন্ধান পায়নি পরে দ্রুত জামালপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের জানালে ডুবুরীরা উদ্ধারের তৎপরতা শুরু করে।জামালপুর ফায়ার সার্ভিস ডুবুরী ইউনিট ৬ ঘন্টা খোজাঁখুজির পর কোথাও সন্ধান মিলেনী আজ সকাল ১০ টায় হঠাৎ করে ভেসে উঠে ।
জামালপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান শিশু নিখোঁজের খবর পেয়ে দ্রুত ডুবুরী ইউনিট নিয়ে দ্রুত উদ্ধারের তৎপরতা চালায় টানা ছয় ঘন্টা অভিযান চালায় অনেক চেষ্ঠা করেও লাশ খুজে পাওয়া যাইনি ।আজ সকাল ১০ টায় হঠাৎ করে ভেসে উঠে আমরা দ্রুত খবর পেয়ে উদ্ধার করি।