মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

>> বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ

>> কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান : পেজেশকিয়ান

>> তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

>> ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

>> মালিবাগ-মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

>> বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

>> ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

আপনি পড়ছেন : বিনোদন

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান


DhakaReport24.com || 2026-11-10
বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

শিল্পীদের ব্যক্তিজীবনে প্রেম, বিয়ে কিংবা সম্পর্কের পাশাপাশি তাদের বয়স নিয়েও নানা আলোচনা চলে সোশ্যাল মিডিয়ায়। 

এবার বয়স ও জন্মসাল নিয়ে আলোচনায় জায়গা করে নিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। বয়স ও জন্মসাল নিয়ে গুগলে থাকা তথ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। কারণ, সেখানে তার বয়স ৩৩ বছর দেয়া। পাশাপাশি এই ভুল তথ্য সংশোধনের উপায় সম্পর্কেও জানতে চেয়েছেন এ অভিনেত্রী।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন সাদিয়া আয়মান। আর ক্যাপশনে লিখেছেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যিনি করেছেন, তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে। না হয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন তারা আমাকে বলেন, আমি কীভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্য ঠিক করতে পারব?’


এছাড়াও এ অভিনেত্রী বিভিন্ন সময় তার জন্মসাল ও বয়স নিয়ে খোলামেলা থাকার কথা জানিয়েছেন। এ বিষয়ে পোস্টে লিখেছেন, ‘আমি সর্বদাই আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এ বছর ১৭ মার্চ আমি সত‍্যি সত‍্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্ট ছিল।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম