সোমবার, অক্টোবর ১২, ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১২, ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে নতুন তথ্য দিলেন তানজিন তিশা


DhakaReport24.com || 2026-10-11
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে নতুন তথ্য দিলেন তানজিন তিশা

সড়ক দুর্ঘটনার কবলে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা; এমন খবর শোনা যাচ্ছিল শনিবার (১০ অক্টোবর) রাত থেকেই। অবশেষে এই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন তিনি।

জানা যায়, মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনের উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। আর এতে তিনি কোনো বড় ধরনের শারীরিক আঘাত পাননি এবং অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। সম্প্রতি নতুন একটি পোস্টে অভিনেত্রী ফের এ প্রসঙ্গে কথা বলে আলোচনায়।

তানজিন তিশা রাত প্রায় ২টার দিকে নতুন একটি পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে ভালো থাকার বিষটি জানান তিনি। অভিনেত্রী অনেকটা মজা করেই লেখেন ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’ আর তার এই পোস্টের পর ভক্তরা অনেকটাই স্বস্তি পায়।


যদিও অভিনেত্রী শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন তিশা। পোস্টে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’


অভিনেত্রীর প্রথম পোস্ট কেন্দ্র করে তার ভক্ত ও অনুরাগীদের মনে বেশ উদ্বেগের সৃষ্টি হয়। তবে পরবর্তী পোস্ট দেখে তারা স্বস্তি প্রকাশ করে।


জানা গেছে, দুর্ঘটনার পর পরিস্থিতি বিবেচনা করে মানিকগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়। তানজিন তিশা প্রাথমিক ধাক্কা সামলে নিরাপদে ঢাকায় ফিরে এসেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম