মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

বসুন্ধরায় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য


DhakaReport24.com || 2026-08-15
বসুন্ধরায় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোরের দিকে নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে এক ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন রিধিকা। ওই ব্যক্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ভিডিও কলে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রিধিকা আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।

জানা গেছে, ভোর আনুমানিক ৬টার দিকে তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সন্ধান পায়।

তিনি বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, রিধিকার সঙ্গে ওই ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল এবং ঘটনার আগে তাদের মধ্যে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মৃত্যুর আগে রিধিকার সঙ্গে ওই ব্যক্তির কী ধরনের কথোপকথন হয়েছিল এবং এর সঙ্গে মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন রিধিকা। নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি সেখানে প্রকাশ করতেন তিনি। তবে গত ৩০ জুলাইয়ের পর তার ফেসবুক অ্যাকাউন্টে নতুন কোনো পোস্ট দেখা যায়নি।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধিকা রিধি। তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম