শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

বিয়ে ছাড়াই মা হতে চান রিয়া


DhakaReport24.com || 2025-12-10
বিয়ে ছাড়াই মা হতে চান রিয়া

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে জীবনে একাধিক চড়াই-উতরাই দেখেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের আত্মহত্যার ঘটনায় নাম জড়িয়েছিল তার। এর জেরে প্রায় মাস তিনেক হাজতবাসও করতে হয় অভিনেত্রীকে। জেল থেকে ছাড়া পেয়ে টেলিভিশনে কাজ পেলেও সিনেমায় সেভাবে আর দেখা যায়নি রিয়া চক্রবর্তীকে। এরপর নিজের ব্র্যান্ড তৈরি করেন তিনি। চলতি বছর ৩৩-এ পা দিলেন অভিনেত্রী। এবার মা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী।

সম্প্রতি হুমা কুরেশির পডকাস্টে এসে নিজের সেই মনোবাসনার কথা জানিয়েছেন অভিনেত্রী। ইতোমধ্যে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, নিজের ডিম্বাণু সংরক্ষণের দিকে একধাপ এগিয়েছেন। আক্ষেপের সুরে রিয়া বলেন, শরীরের যে ঘড়িটা দৌড়াচ্ছে, সে বলছে— যাতে এখনই মা হয়ে যাই। কিন্তু ক্যারিয়ারের চিন্তায় পিছিয়ে যাচ্ছি। ব্যবসা বড় করতে হবে। সব দায়িত্বই রয়েছে বলে জানান অভিনেত্রী।

তবে বিয়ে না করেই মা হওয়ার কোনো ইচ্ছা নেই জানিয়ে রিয়া চক্রবর্তী বলেন, বিয়ে করার জন্য যেমন সঠিক বয়স হয় না। বিয়ে করতে সে রকম মানুষও পেতে হয়। সে ক্ষেত্রে খানিকটা দেরি হয়ে গেলে ডিম্বাণু সংরক্ষণ একটা বিকল্প হতেই পারে। সেই মতাদর্শেই বিশ্বাসী বলে জানান অভিনেত্রী।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম