শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

আলিয়া ভাটের সই নকল করে টাকা তোলার অভিযোগে গ্রেফতার সহকারী


DhakaReport24.com || 2025-07-10
আলিয়া ভাটের সই নকল করে টাকা তোলার অভিযোগে গ্রেফতার সহকারী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের ব্যক্তিগত সহকারী ছিলেন বেদিকা প্রকাশ শেঠি। অভিনেত্রীর সই নকল করার অভিযোগে মুম্বাই পুলিশ তাকে গ্রেফতার করেছে।

টাইমস অব ইন্ডিয়ার খবর, মোট ৭৬.৯ লাখ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে আলিয়ার প্রাক্তন ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে।

জানা যায়, বেদিকা প্রকাশ শেঠি শুধু আলিয়ার অ্যাকাউন্টই নয়, অভিনেত্রীর প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকেও দফায় দফায় টাকা তুলেছেন বলে অভিযোগ রয়েছে।

অভিনেত্রীর মা সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে বেদিকাকে গ্রেফতার করেছে মুম্বাইয়ের জুহু থানার পুলিশ।

একটা সময় নায়িকার যাবতীয় কাজকর্ম সামলাতেন বেদিকা। তবে সকলের অজান্তে আলিয়ার প্রযোজনা সংস্থা, ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৭৬ লক্ষ রুপির বেশি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। আলিয়ার মা এবং প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার সোনি রাজদান বছরের শুরুতে জুহু থানায় অভিযোগ দায়ের করেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট— দুই বছর ধরে বেদিকা জালিয়াতি চালান। প্রশাসন সূত্রের খবর, অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম