শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

‘কাঁটা লাগা’ গানের মডেল শেফালি আর নেই


DhakaReport24.com || 2025-06-28
‘কাঁটা লাগা’ গানের মডেল শেফালি আর নেই

মনে পড়ে ২০০২ সালে ঝড় তোলা হিন্দি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানের সেই আবেদনময়ী মডেলকে? এই অভিনেত্রী ও মডেলের নাম শেফালি জরিওয়ালা।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে তার আকস্মিক মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৪২ বছর।

রাতেই তড়িঘড়ি করে শেফালিকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বেশ আগেই তার মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, আজ শনিবার ভোরে শেফালির মরদেহ মুম্বাইয়ের একটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

২০০২ সালে বিয়ে করেন শেফালি। তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিচ্ছেদের পথে বেছে নেন তিনি। ঘটনার কয়েক বছর পর প্রেমিক পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৫ সালে বিয়ে করেন তারা। ‘বিগ বস্ ১৩’-এ প্রতিযোগী ছিলেন শেফালি। স্বামী পরাগকে নিয়ে সুখেই কাটছিল তার। এর মধ্যে পাওয়া যায় তার মৃত্যুর খবর।

বিপুল পরিচিতির মধ্যদিয়ে ২০০৪ সালে বলিউডে অভিষেক হয় শেফালির। অভিনয় করেন ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে সেটিও অতিথি চরিত্রে। তাকে দেখা গেছে ৩৫টির বেশি হিন্দি মিউজিক ভিডিওতে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম