শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

শাকিব খানকে নিয়ে যা বললেন প্রভা


DhakaReport24.com || 2025-02-09
শাকিব খানকে নিয়ে যা বললেন প্রভা

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা শাকিব খান। তার সিনেমা মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। বলা চলে প্রায় একযুগের বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছেন তিনি।

বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত। তবে নানান কারণে সেই পথচলায় হঠাৎ ছন্দপতন হয়। হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত। 

দুজনেই শোবিজাঙ্গনের হলেও তাদের একসঙ্গে কখনো কাজ করা হয়নি। তবে শাকিব খানের সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন প্রভা, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী। 

প্রভা জানান, শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম, তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে, আমি তাকে সরাসরি বলেছিলাম- আপনি অনেক সুন্দর। 

প্রভা বলেন, আমার আগে শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না। তবে সবশেষ তার তিনটা সিনেমাই দেখা হয়েছে। আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি।

এ সময় শাকিব খানের কাজের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, শাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে রাজকুমার সিনেমা, যেটা দেখে মনে হয়েছে- শাকিব খান অনেক পরিশ্রম করেছেন।

ভবিষ্যতে বড় পর্দায় কাজ করতে চান কি না এমন প্রশ্নে প্রভা বলেন, বড় পর্দায় কেনো যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না। যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে, কেনো জানি কাজটা আর শেষমেষ হয়ে ওঠেনি। তাই এখন কিছুই বলতে চাই না, যদি আগামীতে কাজ করা হয় তাহলে সেটা তখনই বলবো।

বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এরই মধ্যে সম্প্রতি দেশে এসেছেন তিনি। দেশে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। 

প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম