শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

বিয়ে ছাড়াই ‘বাবা’ হতে চান সালমান খান


DhakaReport24.com || 2025-02-09
বিয়ে ছাড়াই ‘বাবা’ হতে চান সালমান খান

বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে বিভিন্ন সময় বহু অভিনেত্রীর নাম জড়িয়েছে। তবে ইন্ডাস্ট্রিতে তিনি এখনো চিরকুমার হিসেবেই পরিচিত। অনুরাগীরা আশা করছেন, এক দিন হয়তো বিয়ে করবেন তিনি। 

তবে সালমান খানের দৃঢ় অবস্থান, বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। একাধিক সাক্ষাৎকারে সালমান এ বিষয়ে কথা বলেছেন। তবে বিয়ে না করলেও, বাবা হওয়ার জন্য এখনো সময় রয়েছে বলে জানিয়েছেন বলিউড সুপারস্টার। 

সম্প্রতি ভাতিজা আরহান খানের পডকাস্টে গিয়ে এমনটাই জানান বলিউডের এ ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’। এ সময় আরহানের সঙ্গে তার আরও দুই বন্ধু উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুর দিকে সালমান মজা করে প্রশ্ন করেন, এই পডকাস্ট করে কী হবে? তখন আরহানের দুই বন্ধু জানান, ভবিষ্যতে তাদের সন্তানেরা এই কথোপকথন দেখবে। এই কথায় অভিনেতা নিজের সন্তানের সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন। 

অভিনেতা বলেন, তোমাদের বাবা হওয়ার এখনো দেরি আছে। আমারও সময় আছে। খানিকটা বেশিই আছে।

অভিনেতার এমন কথা শুনে আরহান ও তার বন্ধুরা একটু অবাক-ই হন।  গত ডিসেম্বরে সালমান ৫৯ বছর পূর্ণ করেছেন। তবে তিনি নিজেকে সবসময় যুবকই দাবি করেন।  বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফসহ বহু নায়িকার সঙ্গে নাম জড়িয়েছিল সালমান খানের। কিন্তু শেষ পর্যন্ত কারো সঙ্গেই সংসার পাতেননি এই অভিনেতা। 

বেশকিছু দিন ধরে বলিপাড়ায় গুঞ্জন চলছে, সালমান নাকি বর্তমানে ইউলিয়া ভান্তুরের সঙ্গে প্রেম করছেন। তবে এ নিয়ে ভাইজান বা ইউলিয়া- মুখ খোলেননি কেউই। যদিও সালমানের বাড়ির যে কোনো অনুষ্ঠানে হাজির থাকেন রোমানিয়ান এই মডেল। সালমান খানের বাবা সেলিম খানকে নিজের বাবার মতোই মনে করেন ইউলিয়া। নিজের ক্যারিয়ারের সাফল্যের জন্য সেলিম খানের প্রতি কৃতজ্ঞতা জানাতেও দেখা গেছে তাকে।  

উল্লেখ্য, সালমানকে আগামীতে দেখা যাবে ‘সিকান্দার’ সিনেমায়। এই সিনেমার শুটিং এখনো চলছে। এরইমাঝে বেশ কয়েকবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি পেলেও শুটিং থামিয়ে রাখেননি ভাইজান। এতে সালমান খানের বিপরীতে দেখা যাবে লাস্যময়ী তারকা অভিনেত্রী রাশমিকা মন্দানাকে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম