শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

বিয়ের তিন মাসে মা হলেন অভিনেত্রী


DhakaReport24.com || 2025-02-01
বিয়ের তিন মাসে মা হলেন অভিনেত্রী

ওপার বাংলার অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। মাস তিনেক আগে বিয়ে করেন অভিনেত্রী। এর এক মাসের মাথায়ই আনেন অন্তঃসত্বার খবর! এতে রীতিমতো কটাক্ষের মুখেও পড়েছিলেন অভিনেত্রী। এবার তবে সুখবরই দিলেন।

সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন রূপসা। শুক্রবার জানালেন সেই সুখবর। গত বছর অক্টোবরে বিয়ে করেছিলেন তিনি। অর্থাৎ বিয়ের তিন মাসের মাথায় সন্তানের মা হলেন অভিনেত্রী।

অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘গত ২৬শে জানুয়ারি আমি সন্তানের জন্ম দিয়েছি। এখন বাড়ি ফিরে এসেছি। আমরা দুজনেই পুরোপুরি সুস্থ। সকলে আর্শীবাদ করবেন।’

এদিকে সামাজিক মাধ্যমে পরিবারের নবাগত সদস্যকে নিয়ে কিছু আদূরে মুহূর্তও ভাগ করে নেন রূপসা ও তার স্বামী সায়নদীপ। ছবিতে দেখা গেল মায়ের আঙুল ধরে রয়েছে একরত্তি। আর ক্যাপশনে লেখা- ‘বিলম্বিত সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং সেইসঙ্গে নিজেকেও বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা।’

তবে পুত্রসন্তান এল না কন্যাসন্তান, সেটা অবশ্য পোস্টে উল্লেখ করেননি তারা। কারণ দিন কয়েক আগেই সাক্ষভক্ষণের অনুষ্ঠানে ‘ছেলে না মেয়ে হবে’ পারিবারিক সদস্যদের নিয়ে ভোট চ্য়ালেঞ্জ করে কটাক্ষের শিকার হতে হয়েছিল দম্পতিকে। সেই কারণেই সম্ভবত সন্তানের লিঙ্গ প্রকাশ্যে আনেনি রূপসা-সায়নদীপ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম