শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

বাঁধনের জন্য পাত্র খুঁজছে পরিবার


DhakaReport24.com || 2025-01-02
বাঁধনের জন্য পাত্র খুঁজছে পরিবার

জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিগত বছরের অভিজ্ঞতা এবং নতুন বছরের প্রত্যাশা নিয়ে কথা বলেছেন। বাঁধন বলেন, ২০২৪ সাল দেশের মানুষের জন্য ছিল একেবারেই ঐতিহাসিক। গণ-অভ্যুত্থানে শহীদরা তাদের জীবনের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি করেছেন, তা সঠিক পথেই এগিয়ে যাক। আমাদের সবার চাওয়া নতুন এক বাংলাদেশ, যেখানে স্বপ্নগুলো বাস্তবায়ন হবে। 

তিনি আরও বলেন, গত বছরের অভিজ্ঞতা তাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে সমৃদ্ধ করেছে। নতুন বছরে দেশের মানুষের জন্য আরও ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন এই অভিনেত্রী।  

গেল বছর বেশ ব্যস্ত ছিলেন জানিয়ে বাঁধন বলেন, ‘গত বছর আমি ক্যারিয়ার নিয়েও অনেক ব্যস্ত ছিলাম। রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’এবং সানী সানোয়ারের পরিচালনায় ‘এশা মার্ডার’ সিনেমা দুটির কাজ শেষ হয়েছি। আশা করি নতুন বছরে সিনেমা দুটি মুক্তি পাবে। এ ছাড়া আরও দুটি নতুন সিনেমার কথা হয়েছে।’

এই মুহূর্তে একজন সিংগেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন বাঁধন, তা কারোই অজানা নয়। একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে তার জীবন। অভিনেত্রীর শূন্যতাটা কোথায় তা অন্তত বুঝতে বাকি থাকার কথা না। এছাড়াও তার মেয়েও চান, তার মায়ের জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গী আসুক।

চাইলেই হুট করেই কাউকে নিজের জীবনে জায়গা দেবেন না বাঁধন। তাই সময় নিচ্ছেন তিনি।নতুন বছরেও জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বাঁধন বলেন ‘ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলব পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে; মনের মতো পাত্র পেলে বিয়ে করব। আমার ভক্ত-অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক।’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর বসছে নতুন বছরের শুরুতেই। আগামী ১১ জানুয়ারি থেকে ৯ দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ৭৫ দেশের প্রায় ২৫০টি সিনেমা। সেই উৎসবের জুরিবোর্ডের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও আজমেরী হক বাঁধন।

জানা গেছে, এবারের আসরে এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগে বিচারকের দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন। এ বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, ‘এর আগেও একবার এই উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপর তারা অনুরোধ জানালেও আমি সময় করতে পারিনি। এ বছর আবারও দায়িত্ব নিয়েছি। চেষ্টা করব, আমার ওপর অর্পিত দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার।’

এছাড়াও এই বিভাগে জুরি হিসেবে দায়িত্ব পালনের জন্য আছেন- নরওয়ের চলচ্চিত্র পরিবেশক এজ হোফার্ট, চীনের চিত্রনাট্যকার ও পরিচালক ঝ্যাং ইউডি, মঙ্গোলিয়ার অভিনেত্রী মুনগুনজুল আমগালানবাতার এবং ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক ড্রাগন মিলিনকোভিচ।

এদিকে ওমেন ফিল্মমেকার বিভাগে দায়িত্ব পালন করবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ বিষয়ে বাঁধন বলেন, ‘অনেক বছর ধরে ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজন করা হচ্ছে। এ উৎসবে জুরি হিসেবে অংশ নেওয়া আমার জন্য সম্মানের, অনেক আনন্দের।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম