শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

২৯ বছরের সংসার ভাঙছে এ আর রহমানের


DhakaReport24.com || 2024-11-20
২৯ বছরের সংসার ভাঙছে এ আর রহমানের

ঘর ভাঙছে অস্কারজয়ী সুরকার সংগীত পরিচালক এ আর রহমানের। ২৯ বছরের দাম্পত্য জীবন টানতে চাইছেন তার স্ত্রী সায়রা বানু। নিয়েছেন বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত।

সায়রার আইনজীবী বন্দনা শাহ ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিষয়টি। এ বিষয়ে প্রকাশ করা হয়েছে একটি আনুষ্ঠানিক বিবৃতি।

ওই বিবৃতিতে বলা হয়েছে, বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। মানসিক চাপের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি গভীর ভালবাসা সত্ত্বেও, নিজেদের মধ্যে তৈরিকৃত ব্যবধান দূরত্ব ঘোচাতে পারছিলেন না তারা। সম্ভব নয় বলেও মনে করছেন।

এ নিয়ে সায়রা বানু জানান, এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না। অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আরও জানিয়েছেন, এই কঠিন সময় সকলের কাছে গোপনীয়তা রক্ষার এবং তাদেরকে একান্তে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন সায়রা বানু।

১৯৯৫ সালে মায়ের পছন্দে সায়রাকে বিয়ে করেন এ আর রহমান। কেননা সুর সাধনায় তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে কনে দেখতে যাওয়ার সময়ও জুটছিল না। এ দম্পতির ঘরে রয়েছে তিন সন্তান খতিজা, রহিমা ও আমিন।

এদিকে বছর শেষে এরকম খবর পেয়ে হতাশ সুর সম্রাটের অনুরাগীরা। সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তে বিস্ময় প্রকাশ করেছেন তারা। করেছেন আফসোস।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম