শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন বনি-কৌশানী


DhakaReport24.com || 2024-05-20 09:14:15
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন বনি-কৌশানী

কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এবার সেই খবরের সত্যতা নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন। 

এক প্রতিবেদনে তারা বলছে, ভারতে চলমান লোকসভা নির্বাচন শেষে হলেই বনি-কৌশানীর বিয়ে। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে বিয়েটা কলকাতায় হচ্ছে না, ডেস্টিনেশন ওয়েডিংয়ের পথেই হাঁটছেন টালিউডের এই জুটি। জানা যায়, দুই পরিবারের পক্ষ থেকেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। পোশাক নির্বাচন থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, বিয়ের যাবতীয় সব আয়োজন চলছে। কৌশানী ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইচ্ছের কথা অনেক আগেই জানিয়েছিলেন। আর প্রেমিকার সেই ইচ্ছে পূরণ করছেন অভিনেতা বনি সেনগুপ্ত।

তাই বিয়ের আয়োজনটা ইউরোপের কোনো দেশে। পরে কলকাতায় ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব নিয়ে একটা বিবাহোত্তর সংবর্ধনার আয়োজনও থাকছে। প্রসঙ্গত, বনি সেনগুপ্ত টালিউডে আত্মপ্রকাশ করেছেন ২০১৪ সালের ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে। এরপর ২০১৫ সালে বনির নায়িকা হয়ে সিনেমায় আসেন কৌশানি। সিনেমার নাম ‘পারব না আমি ছাড়তে তোকে’।

ঢাকারিপোর্ট২৪. জাক/আরএএম