শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

ভোট দিতে এসে যা বললেন অপু বিশ্বাস


DhakaReport24.com || 2024-04-19 15:10:00
ভোট দিতে এসে যা বললেন অপু বিশ্বাস

চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন শিল্পীরা। এ তালিকায় আছেন অপু বিশ্বাস। লাল রঙয়ের গাড়িতে চেপে এফডিসিতে এসেছিলেন ভোট দিতে।

এ সময় অপু বলেন, ‘এফডিসিতে আসলে সবসময় ভালো লাগে। এখন তো উৎসব মুখর পরিবেশ। নির্বাচনে জয়-পরাজয় থাকেই। সবার জন্যই শুভকামনা।’তবে দ্বি-বার্ষিক এ নির্বাচনে কোন পক্ষকে সমর্থন করছেন তা প্রকাশ করেননি।

সকাল সাড়ে ৯টায় অভিনেতা ডা. এজাজের (অভিনেতা ও চিকিৎসক এজাজুল ইসলাম) ভোট প্রদানের মাধ্যমে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট দিতে এসেছিলেন নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূরও।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনে ভোট দেওয়া আমার কর্তব্য, ভোট দিতে এসেছি, আমার পছন্দ অনুযায়ী শক্তিশালী প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রচার হবে, আমরা সেই অনুযায়ী যোগ্য প্রার্থী নির্বাচিত করব। নির্বাচনের পরে আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। নির্বাচন শুধু মাত্র একটা নিয়ম, এটা একটা উৎসব।

এবারের নির্বাচনে ২১ সদস্যবিশিষ্ট কমিটি এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম