শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাইরাল, যা জানালেন পরিণীতি


DhakaReport24.com || 2024-04-02 10:24:00
অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাইরাল, যা জানালেন পরিণীতি

রাঘব চাড্ডাকে বিয়ে করার পর থেকেই চর্চায় রয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্প্রতি দেখা যাচ্ছে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়। অভিনেত্রী বহুবার এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তবু থেমে নেই নেটিজেনরা। এমন পরিস্থিতিতে অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানান। 

জল্পনা উসকে অভিনেত্রী লিখেছেন, ‘কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টি-শার্ট মানেই গর্ভবতী।’

বেবিবাম্প লুকানোর জন্যই তিনি ঢিলেঢালা পোশাক পরছেন... এই গুজবে বিরক্ত হয়েই তিনি ভিডিওটি পোস্ট করেছেন এবং জামাকাপড় সম্পর্কে তার পছন্দের কথা সবাইকে জানিয়েছেন।

গতবছর সেপ্টেম্বর মাসে পরিণীতি আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেন। বিয়ের এখনও এক বছরও হয়নি। তারই মধ্যে মা হওয়ার গুঞ্জন রটে যায় সামাজিকমাধ্যমে। এতদিন এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।

২০২৪ -এ মা হতে চলেছেন একাধিক অভিনেত্রী। ইতোমধ্যে রণবীর সিং ও দীপিকা পাডুকোন জানিয়ে দিয়েছেন তাদের সন্তানের আসার কথা। এই বছরের সেপ্টেম্বরেই তারা মা-বাবা হতে চলেছেন। দীপিকা পাডুকোনের পাশাপাশি অভিনেত্রী ইয়ামি গৌতমও মা হতে চলেছেন বলে খবর। বিয়ের তিন বছর পর সন্তান আসার খবর দিলেন ইয়ামি ও তার স্বামী আদিত্য ধর।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম