শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

বলিউডে পা রাখছেন উরফি


DhakaReport24.com || 2024-03-14 10:44:30
বলিউডে পা রাখছেন উরফি

অদ্ভূত সব পোশাকের কারণে সব সময়ই আলোচনায় থাকেন উরফি জাভেদ। এখন শোনা যাচ্ছে খুব শিগগিরই তিনি পা রাখতে যাচ্ছেন বলিউডে। হিন্দি সিনেমাতে অনেক দিন ধরেই অভিনয় করতে চাইছিলেন উরফি। অবশেষে সেই সুযোগ পেয়েছেন তিনি।

আগামী মাসে মুক্তি পাচ্ছে ‘লাভ সেক্স অউর ধোকা’র সিক্যুয়েল। শোনা যাচ্ছে, এই সিনেমাতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি। এর আগে জানা গিয়েছিল, সিনেমাতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন তুষার কাপুর ও মৌনী রায়। এ বার উরফি সেখানে কোন চমক হাজির করেন, সেটাই দেখার। 

সিনেমার বিষয়বস্তুর কথা চিন্তা করেই নির্মাতারা এক জন সমাজমাধ্যম প্রভাবীর চরিত্র নির্মাণ করেছেন। সব দিক বিবেচনা করে, তারা উরফিকেই পছন্দ করেন। বিতর্ককে কখনোই দিন পাত্তা দেননি উরফি, সেটা নিজের কাজেকর্মে বুঝিয়ে দেন তিনি। এ বার অভিনয়ে তিনি ভক্তদের মন জয় করে নিতে পারবেন কি না, সেটাই দেখার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম