সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

বিয়ের ৪ বছর পর প্রথম বিবাহবার্ষিকী শাওন-টয়ার


DhakaReport24.com || 2024-03-01 21:35:30
বিয়ের ৪ বছর পর প্রথম বিবাহবার্ষিকী শাওন-টয়ার

চার বছর আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেতা সৈয়দ জামান শাওন ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া।

বিয়ের পর তিন বছর পার হয়ে গেলেও সেভাবে নিজেদের বিবাহবার্ষিকী পালন করতে পারেননি এই দম্পতি। তবে এবারই প্রথমবারের মতো সেই সৌভাগ্য হল। 

এর কারণ ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন শাওন-টয়া জুটি। চার বছর পর ক্যালেন্ডারের পাতায় ফিরে এলো সেই দিনটি। সে কারণেই কি না ছোট পর্দার এই তারকা দম্পতির প্রথম বিবাহবার্ষিকী আজ। 

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন টয়া। যেখানে নিজেদের বেশ কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘২৯ ফেব্রুয়ারি, ২০২৪। শুভ লিপ ইয়ার বিবাহবার্ষিকী সৈয়দ জামান শাওন। চলো আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে আমাদের ভালোবাসার মুহূর্তগুলোর মধ্য দিয়ে উদযাপন করি।’

স্বামীকে উদ্দেশ্য করে টয়া আরো লেখেন, ‘প্রিয় স্বামী, তুমিই আমাদের পথ চলার হৃদস্পন্দন। সব সীমাবদ্ধতা ছাড়িয়ে তুমি আমার শক্তি, ভালবাসা এবং আনন্দের সকল উৎস। তোমার অটুট সমর্থন এবং অন্তহীন উদারতা আমার জীবনকে এমনভাবে আলোকিত করে যা আমি কখনই ভাবিনি। আমাদের প্রতিটি মুহূর্তকে আলিঙ্গন করা, প্রতিটি স্মৃতি লালন করা, সীমাহীন ভালোবাসা এবং সুখে ভরা ভবিষ্যতের জন্য উন্মুখ। আবারও শুভ লিপ ইয়ার বার্ষিকী, আমার প্রিয় স্বামী। তোমাকে পাশে পেয়ে আমি চির কৃতজ্ঞ। আমি তোমাকে ভালোবাসি।’

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালায় একসঙ্গে অংশ নেন শাওন ও টয়া। সেখানে তাদের বন্ধুত্ব। সেখান থেকে গড়ায় প্রেমে। একটা সময় বিয়ের সিদ্ধান্ত নেয় এই জুটি। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম