শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

হালাল-হারাম নিয়ে একটু ভাবি, এটা খুব জরুরি: বর্ষা


DhakaReport24.com || 2024-02-24 10:38:45
হালাল-হারাম নিয়ে একটু ভাবি, এটা খুব জরুরি: বর্ষা

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ট্রল কিংবা ব্যঙ্গ করা বর্তমানে খুব স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। কিছু ক্ষেত্রে সেই সমালোচনাগুলো যেমন ইতিবাচক, ঠিক তেমনি নেতিবাচকও। অতীতে এমন বহু ঘটনা সেই দিকগুলোরই ইঙ্গিত দেয়। তবে মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য অংশতে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। এমন বিষয়গুলো নিয়ে ভক্তদের সঙ্গে কিছু কথা পোস্ট করে শেয়ার করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা।

নিজের পেজ থেকে পোস্ট করে বর্ষা লিখেছেন, সোশ্যাল মিডিয়া এখন সবার জন্য উন্মুক্ত। কে কীভাবে ব্যবহার করবেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মাধ্যমকে, নেতিবাচক না ইতিবাচকভাবে ব্যবহার করা হবে, সেটি একটু ভেবে দেখা দরকার। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক ভালো কাজ করছেন। এর মাধ্যমেই ভালো কাজগুলো জানতে পারি, আবার নেতিবাচক খবরও খুব হচ্ছে। ছোট ও তুচ্ছ বিষয়গুলো খুব বড় ভাবে প্রচার করা হয়, যা কাম্য নয়।

তিনি আরও বলেন, এসব নেতিবাচক ছোট ও তুচ্ছ বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে নিজেকে নিয়ে ভাবি, চিন্তা করি। সবচেয়ে জরুরি, হালাল হারাম (ন্যায়-অন্যায়) নিয়ে একটু ভাবি, এটা সব জায়গায় খুব, খুব দরকার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম