শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

বিদ্যুৎ নোরাকে টেনেহিঁচড়ে নিয়ে গেছে!


DhakaReport24.com || 2024-02-16 14:03:15
বিদ্যুৎ নোরাকে টেনেহিঁচড়ে নিয়ে গেছে!

আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলিউড নির্মাতা আদিত্য দত্তর নতুন সিনেমা ‘ক্র্যাক’ সিনেমা। অ্যাকশন আর রোমান্সে ভরপুর সিনেমাটির শুটিংয়ের সময় অভিনেতা বিদ্যুৎ নোরাকে টেনেহিঁচড়ে নেওয়ায় শিশুর মতো কেঁদেছেন নোরা ফাতেহি।  

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন নোরা ফাতেহি। জানান স্টান্ট ডাবল ছাড়াই শুটিং করেছেন তিনি।

এ বিষয়ে নোরা ফাতেহি বলেন, ‘অর্জুন (অর্জুন রামপাল) স্যার স্টান্ট করছিলেন, বিদ্যুৎ (বিদ্যুৎ জামাল) স্যারও স্টান্ট করছিলেন, তাই আমিও ডাবল ছাড়াই স্টান্ট করতে চাই। বিদ্যুতের সঙ্গে যখন একটি দৃশ্যের শুটিং করছিলাম, তখন আমরা দুজনেই খুব দ্রুত যাচ্ছিলাম। হঠাৎ আমি পড়ে যাই।

অন্যদিকে, আগের গতিতেই যাচ্ছিলেন বিদ্যুৎ। দড়িটি বিদ্যুতের কোমরে বাঁধা ছিল, আমি তার পেছনে ছিলাম। সে বুঝতে পারেনি আমি পড়ে গেছি, ফলে বিদ্যুৎ আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়, তাও কংক্রিটের রাস্তা দিয়ে।’

অভিনেত্রীর কথায়, ‘আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার একপর্যায়ে চিৎকার করি, এরপর বিদ্যুৎ দাঁড়ান। প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করেন আমি ঠিক আছি কি না। কিন্তু আমি ভ্যানিটি ভ্যানে ফিরে শিশুর মতো কেঁদেছিলাম।’

‘ক্র্যাক’ সিনেমায় বিদ্যুৎ জামালের বিপরীতে অভিনয় করেছেন নোরা ফাতেহি।  সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল ও অ্যামি জ্যাকসন। তা ছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রুক্ষ্মিনী মৈত্রকে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম