শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

খোলামেলা ছবি প্রকাশ করে ঝড় তুললেন মধুমিতা


DhakaReport24.com || 2024-02-11 17:17:45
খোলামেলা ছবি প্রকাশ করে ঝড় তুললেন মধুমিতা

খোলামেলা ছবি প্রকাশে যেন জুরি নেই ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকারের। যিনি টিভি পর্দায় পরিচিতি পেয়েছিলেন ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে।

এরপর বেশ কিছু সিনেমা, ওয়েব সিরিজে কাজ করেছেন এই অভিনেত্রী। কিন্তু অভিনয়ের চেয়ে মধুমিতা বেশি আলোচনায় থাকেন তার খোলামেলা অবতারের জন্য। প্রায়শই নিজের সাহসী অবতারে ছবি প্রকাশ করে আলোচনার ঝড় তোলেন।  এবারও তাই করলেন! সম্প্রতি মধুমিতাকে দেখা গেল বাদামী রঙের ব্রালেটে। সঙ্গে পরেছেন লেদারের শর্ট স্কার্ট। নতুন লুকে ১২টি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর ছবিগুলো তুলেছেন জনপ্রিয় ফটোগ্রাফার তথাগত ঘোষ।

যা দেখে ভক্তরাও একের পর এক মন্তব্যে ভাসিয়েছেন। কেউ প্রশ্ন তুলেছেন, শীত করছে না? আবার কারো মন্তব্য- নিজেকে এতটা খোলামেলাভাবে হাজির না করলেই পারেন। কেউ লিখেছেন, ‘পাখি’ আর ‘মধুমিতা’র পার্থক্যটা যেন আকাশ-পাতালের মতো। 

প্রসঙ্গত, ২০১১ সালে স্টার জলসার জনপ্রিয় মেগাসিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এরপর কাজ করেছেন একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে।

সর্বশেষ এই অভিনেত্রীকে ‘চিনি-২’ সিনেমায় দেখা গেছে। তার হাতে রয়েছে দক্ষিণী সিনেমার কাজ। এছাড়াও হিন্দি সিনেমাতেও খুব শিগগির তাকে দেখা যাবে বলে জানা গেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম