অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নুসরাত ফারিয়ার মা গণমাধ্যমকে বলেন, ‘কয়েকদিন ধরেই একটু অসুস্থবোধ করছিল ফারিয়া। মনে হয় গ্যাস্ট্রিকজনিত কোনো সমস্যা হচ্ছিল। কোনোকিছু খেতে চাচ্ছিল না আর খুব মাথা ব্যাথা করছিল। গতকাল বিকেল থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অনেকক্ষণ সেন্সলেস ছিল। এরপর মাথায়, চোখে-মুখে পানি দেওয়ার পর সেন্স ফিরে। সেন্স ফেরার পরপর রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালে নিয়ে আসি। এখন কিছুটা ভালো আছে। কথা বলছে।’
জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েন ফারিয়া। এরপর চিকিৎসক তাকে ইনজেকশন ও স্যালাইন দিলে কিছুটা সুস্থবোধ করেন।
আজ শুক্রবার রক্ত পরীক্ষার পর ফারিয়ার হঠাৎ অসুস্থ হওয়ার কারণ জানা যাবে বলে জানান ফারিয়ার মা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম