শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

ঢাকার মঞ্চ কাঁপানোর দৌড়ে এগিয়ে জ্যাকলিন


DhakaReport24.com || 2024-02-08 17:06:45
ঢাকার মঞ্চ কাঁপানোর দৌড়ে এগিয়ে জ্যাকলিন

ঢাকার মঞ্চ কাঁপাতে আসছেন বলিউড তারকারা। এমন খবরই শোনা যাচ্ছে বিনোদন পাড়ায়। তার আগে চলছে জরিপ। কাদের দেখতে চান ঢাকার দর্শক? দর্শকের পছন্দেই সাজানো হবে মঞ্চ। 

সে দৌড়ে ইতিমধ্যেই বলিউড সুপারস্টার শাহিদ কাপুর এগিয়ে আছেন রণবীর সিং এর চেয়ে। এবার ফেসবুকে নতুন পোল ছাড়লেন টিএম নেটওয়ার্ক এর প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। একদিকে বলিউডের সেনসেশান কৃতি শ্যানন অন্যদিকে শ্রীলংকান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। 

জনপ্রিয় দুই নায়িকার মধ্যে কাকে দেখতে চান বাংলাদেশের মাটিতে? এমন প্রশ্নের উত্তরে ইতিমধ্যেই ভোট দিতে শুরু করেছেন দর্শকরা। তাপসের ফেসবুক পেজে প্রকাশিত পোল এ এখন পর্ন্ত ৬৪% ভোট পেয়ে এগিয়ে আছেন জ্যাকলিন। অন্যদিকে ৩৪% ভোট নিয়ে পিছিয়ে আছেন কৃতি। তবে কৃতি ভক্তদের এখনো হতাশ হওয়ার কারণ ঘটেনি। উন্মুক্ত পোলটিতে যে কেউ গিয়ে পছন্দের তারকাকে ভোট দিয়ে আসার সুযোগ থাকছেই।

অন্যদিকে ঢাকাই দর্শকদের ভোটে রণবীর সিং পেয়েছেন মাত্র ১৯ শতাংশ ভোট। ৮১ শতাংশ ভোট নিয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন শাহিদ কাপুর। ঢাকার মঞ্চে বলিউড তারকাদের সবচেয়ে বড় পারফর্মেন্স-শো এর আয়োজন করতে চলেছেন ‘পাওয়ার কাপল’খ্যাত তাপস-মুন্নি তথা টিএম।  চলতি বছরই এ ইভেন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে। 

জানা যায়, আসছে সেপ্টেম্বরেই এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার আয়োজন ও প্রস্তুতিপর্ব শুরু হয়ে গেছে বছরের শুরু থেকেই। প্রখ্যাত অভিনেতা হামজা আলি আব্বাসিও ভোট দিয়েছেন, তিনিও তার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম