শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

টাঙ্গাইল শাড়ি ভারতের দাবি, বিস্মিত শবনম ফারিয়া


DhakaReport24.com || 2024-02-06 16:10:30
টাঙ্গাইল শাড়ি ভারতের দাবি, বিস্মিত শবনম ফারিয়া

টাঙ্গাইল শাড়ির উৎপত্তি বাংলাদেশে নয়, বরং ভারতের পশ্চিমবঙ্গে বলে দাবি করেছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। গত ২ জানুয়ারি নিজেদের জিওগ্র্যাফিক্যাল ইন্ডিকেশন তথা জিআই পণ্য হিসেবেও এ শাড়িকে স্বীকৃতি দিয়েছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।

এদিকে এ ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে প্রতিবাদের ঝড়। বাংলাদেশের পণ্য নিয়ে ভারতের এমন দাবির বিরুদ্ধে সমালোচনা করছেন দেশের সচেতন নাগরিকগণ। এ তালিকায় আছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

ফেসবুকে টাঙ্গাইল শাড়ি পরিহিত নিজের বেশকিছু ছবি প্রকাশ করেছেন ফারিয়া। সেখানে লিখেছেন, আমাদের টাঙ্গাইলের শাড়ি। টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের অহংকার । এরপর তিনি লেখেন, টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের ইতিহাসের একটা অংশ আর সেই শাড়ির উৎপত্তি ভারতে দাবি করায় আমরা যারপরনাই বিস্মিত!

এদিকে গত শনিবার (৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে ভারতের শাড়ি হিসেবে দাবি করার প্রতিবাদে এবং বাংলাদেশের পণ্য হিসেবে জিআই স্বীকৃতির দাবিতে টাঙ্গাইল পৌর শহরের টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগেমানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এছাড়া দেশের বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও জানিয়েছেন টাঙ্গাইল শাড়ির প্যাটেন্ট (ভৌগলিক নির্দেশক) পেতে জরুরি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম