শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনলেন সোহানা সাবা


DhakaReport24.com || 2024-02-06 12:21:30
সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনলেন সোহানা সাবা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা ছিলেন মনোনয়ন প্রত্যাশীদের তালিকায়। নির্বাচনের মাঠেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন বেশ কয়েকজন। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝেও দেখা যাচ্ছে তারকাদের। এ দলে রয়েছেন অভিনেত্রী সোহানা সাবা।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সাবা। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাবা সংবাদমাধ্যমকে বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৩ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছেন। তিনি শুধু আওয়ামী লীগপন্থিই ছিলেন না, তিনি দেশপ্রেমিক ছিলেন। দেশের কথা ভাবলে আওয়ামী লীগের কথা ভাবতে হবে। এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। আমরা খুবই ভাগ্যবান যে টানা ১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ইনশাল্লাহ আরও পাঁচ বছরও থাকবে। সেজন্য আমি অবশ্যই চাই আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে। এ সময় অভিনেত্রী বলেন, সত্যি বলতে আমি খুব সংক্রিয়ভাবে রাজনীতি করিনি। কিন্তু নানা সময় নির্বাচনী প্রচারণায় আমি ছিলাম। আমি কখনো ভাবিনি যে, রাজনীতি করব।

তিনি আরও বলেন, আমিও কাজ করতে চাই বা করতে পারি। অনেকেই আমার থেকে বয়সে ও কাজে সিনিয়র আছেন। তার মানে এই নয় যে, নতুনরা কাজ করবে না বা এগিয়ে যাবে না। নতুনদেরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। সব জেনারেশন যদি হাতে হাত রেখে একসঙ্গে কাজ করে, তাহলে দেশের জন্য ভালো কিছুই হবে।

সবশেষে সাবা বলেন, আমরা নতুন জেনারেশন দেশ-বিদেশ ঘুরে বেড়াই। আমরা যা দেখি দেশকে ও দেশের মানুষকে সেভাবে দেখতে চাই। সাধারণ মানুষের মতোই আমি হাঁটা-চলা করি। পাঁচ টাকার জিনিস আমি ফুটপাত থেকে কিনি। সেই অভিজ্ঞতাও আমার আছে। আমি সত্যিকারের খেটেখাওয়া মানুষ। আমি মানুষের জন্যই কাজ করব।

ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও কাজ করেন সোহানা সাবা। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘অসম্ভব’। ছবিটির নির্মাতা অরুণা বিশ্বাস। সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে সোহানা সাবা ছাড়াও অভিনয় করেছেন, আবুল হায়াত, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদ, জ্যোৎস্না বিশ্বাস প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম