শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

মসজিদে বিয়ে করলেন স্বাগতা


DhakaReport24.com || 2024-01-27 14:01:30
মসজিদে বিয়ে করলেন স্বাগতা

লন্ডন প্রবাসী গীতিকার ও সুরকার হাসান আজাদকে বিয়ে করলেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ে হয় তাদের। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী ২৭ জানুয়ারি তাদের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

স্বাগতার এটি দ্বিতীয় বিয়ে। চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো করেই জীবনযাপন করছিলেন তিনি।

এদিকে জানা গেছে, বিয়ের রাতে বন্ধুদের নিয়ে পার্টি করেছেন স্বাগতা। সেই ছবি পাওয়া গেছে বিভিন্ন তারকার ফেসবুক স্টোরিতে। অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও তাহমিনা মৌ স্বাগতার বিয়ের ছবি স্টোরিতে পোস্ট করে নতুন দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে স্বাগতাকে তার বান্ধবী ঢাকার একটি ক্লাবে নিয়ে যান। ওখানে হ্যাংআউট করতে গিয়েছিলেন তারা। অভিনেত্রীর বান্ধবীর এক বন্ধু সম্পর্কে হাসানের কাজিন হন। হাসানও ছিলেন সেখানে। সেটিই প্রথম দেখা। এরপর অনেক দিন দেখা হয়নি তাদের।

নভেম্বরে হাসানের সঙ্গে আবারও দেখা হয় স্বাগতার। তখন তিনি বুঝতে পারেন হাসান তার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। স্বাগতাও সেই বন্ধুত্বকে স্বাগত জানান। এসবের মধ্যেই মনে মনে নিজের জন্য পাত্র খুঁজছিলেন অভিনেত্রী। পরে জানতে পারেন হাসানও পাত্রী খুঁজছেন। ফলে দুয়ে দুয়ে চার মিলে যায় তাদের।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম