শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

একটি নয় তিনটি স্মার্টফোন ব্যবহার করেন অভিতাভ বচ্চন


DhakaReport24.com || 2024-01-26 15:54:30
একটি নয় তিনটি স্মার্টফোন ব্যবহার করেন অভিতাভ বচ্চন

বলিউডের শাহেনশাহ অভিতাম বচ্চন। যাকে বিগ বি নামেই ডাকা হয়। এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। তার লাইফস্টাইলের সঙ্গে জড়িত একাধিক জিনিস নিয়ে আগ্রহ থাকে ভক্তদের। আপনি জানলে অবাক হবেন বিগ বি তিনটি ফোন ব্যবহার করেন। কীভাবে তিনি সামলান এই ফোনগুলো? কী মডেলেই বা তিনি ব্যবহার করেন? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। 
 
স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা 

অমিতাভ বচ্চনের তিনটি ফোনের মধ্যে একটি স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্‌ট্রা। এই মডেলটি তার হাতে প্রায়ই দেখা যায়। যা দিয়ে তিনি ছবি তোলেন। স্যামসাংয়ের সবথেকে সেরা স্মার্টফোনগুলোর মধ্যে একটি এটি। তুখোড় ক্যামেরা এবং ফাটাফাটি ডিজাইন রয়েছে এতে। ২০০ মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে স্যামসাং। জুম হয় দারুণ। দূরের জিনিসও স্পষ্ট বোঝা যায়। শক্তিশালী ব্যাটারি ও ফাস্ট চার্জিংও রয়েছে স্মার্টফোনে। 


আইফোন ১৫

অ্যাপেল আইফোনের জনপ্রিয়তা সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই। সারা বিশ্বের মানুষ এই ফোন ব্যবহার করেন। প্রিমিয়াম স্মার্টফোনগুলোর তালিকায় অন্যতম ২০২৩ সালে লঞ্চ হওয়া আইফোন ১৫। অ্যাপেলের সবথেকে দামি স্মার্টফোন। যেখানে শুধু ভালো ছবি ওঠে না, হয় দুর্দান্ত ভিডিও রেকর্ডিং এবং রয়েছে একগুচ্ছ ফিচার্স। অমিতাভাকে প্রায়ই দেখা যায় এই ফোন দিয়ে ভিডিও করতে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেন তিনি। 

স্যামসাংয়ের ফোল্ডিং ফোন

অমিতাভের আরেকটি প্রিয় স্মার্টফোন স্যামসাংয়ের ফোল্ডিং ফোন। এই ফোনে প্রিমিয়াম ফিল রয়েছে। ভাঁজ করলে হাতের মুঠোয় আটে। এই ফোন দিয়ে কথা বলেন অভিতাম। 

সাধারণ স্মার্টফোনের থেকে বেশ আলাদা এই মডেল। ফোল্ড হয়ে যায় স্ক্রিন। ফিচার্স ও ডিজাইন দুর্দান্ত। ভারতে ফোল্ডেবেল স্মার্টফোনও বিক্রি করে স্যামসাং। 

সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফলোয়ার্স রয়েছে অমিতাভ বচ্চনের। ইন্সটাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা ৩.৭ কোটি। আজকালকার অভিনেতাদের টক্কর দেন তিনি। সিনেমা ও জীবনের নানা মুহূর্তে ছবি শেয়ার করেন ভক্তদের জন্য। তার সম্পত্তি, গাড়ি-বাড়ি নিয়ে আলোচনা হলেও এই বয়সে তার যে স্মার্টফোনের প্রতি প্রেমও বজায় রয়েছে তা অবাক করার মতো।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম