শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

পদ্মভূষণে ভূষিত মিঠুন চক্রবর্তী


DhakaReport24.com || 2024-01-26 14:27:15
পদ্মভূষণে ভূষিত মিঠুন চক্রবর্তী

ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। এখনও তার কদর রয়েছে টালিউড বা বলিউডে। ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা। এবার তার মুকুটে যুক্ত হলো নতুন পালক। দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে ভূষিত করা হয়েছে মিঠুনকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

গত কয়েক দশক ধরে হিন্দি এবং বাংলায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন মিঠুন চক্রবর্তী। কখনও ডিস্কো ডান্সার নাচ দিয়ে ভারতীয় ছবির ডান্স পারফরম্যান্সে বিপ্লব ঘটিয়েছেন তো তখনও বাবার ভূমিকাতেও হয়ে উঠেছে হিরো। চলচ্চিত্রে এ অবদানের জন্য তাকে পদ্মভূষণে ভূষিত করা হয়েছে। তিনি ছাড়াও আরও ১৬ জনকে এ পদকে ভূষিত করা হয়েছে।

এছাড়া এ বছর পাঁচ জনকে সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছে। দক্ষিণী তারকা চিরঞ্জীবী, প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, তামিলনাড়ুর বৈজয়ন্তীমালা বালি, বিহারের সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর) এবং তামিলনাড়ুর পদ্ম সুব্রহ্মনিয়ম পেয়েছেন এই সম্মান।  
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম