শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

আমার বিয়ের ম্যাচিউরিটি আসে নাই: জায়েদ খান


DhakaReport24.com || 2024-01-24 17:23:30
আমার বিয়ের ম্যাচিউরিটি আসে নাই: জায়েদ খান

নতুন বছরের শুরু থেকেই সানাই বাজছে বিনোদন অঙ্গনে। একের পর এক তারকারা বিয়ের পিঁড়িতে বসছেন। এতে করে যারা অবিবাহিত আছেন তারা যেন আরও চাপে পড়েছেন। কবে বিয়ে করছেন চেরদিক থেকে ধেয়ে আসছে প্রশ্নটি। এবার এ নিয়ে মুখ খুললেন জায়েদ খান। জানালেন তার ম্যাচিউরিটি আসেনি এখনও।

সংবাদমাধ্যমকে জায়েদ বলেন, ‘আমি আবেগের বশে বিয়ে করব না। সত্যি বলতে, আমার বিয়ের ম্যাচিউরিটি আসে নাই। পরিবারের কাছে আমি এখনো ছোট। তারা সবাই একই কথা বলে। এ জন্য আমি বিয়ে নিয়ে সময় নিতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি বিভিন্ন সময় বলেছি, আমাকে অনেক মেয়েই বিয়ে করতে চান। বিয়ে করলেই কি সব সমাধান? আমি শিল্পী, আমার আলাদা জীবন আছে। সেখানে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। এখন হুট করে বিয়ে করে খবরের শিরোনাম হতে চাই না জায়েদ খানের বিয়ে ভেঙে গেল। ম্যাচিউরিটি এলেই বিয়ে করব।’

এদিকে সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে জায়েদ অভিনীত সিনেমা ‘সোনার চর’। এটি পরিচালনা করছেন জাহিদ হাসান। এতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম