শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

অমিতাভের সঙ্গে একান্তে দেখে রেখাকে জয়ার চড়


DhakaReport24.com || 2024-01-06 14:53:30
অমিতাভের সঙ্গে একান্তে দেখে রেখাকে জয়ার চড়

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে লাস্যময়ী অভিনেত্রী রেখার প্রেমের গুঞ্জন কারও অজানা নয়। শোনা যায়, গভীর সম্পর্ক ছিল তাদের মাঝে। কিন্তু শেষ পর্যন্ত অমিতাভ গাঁটছড়া বাঁধেন জয়া বচ্চনের সঙ্গে। রেখা আপন করে নেন একাকীত্বকে।

এ নিয়ে জয়া কখনও মুখ খোলেননি। তবে রেখাকে যে স্বামীর আশেপাশে সহ্য করতে পারতেন না তা স্পষ্ট হয় এক সিনেমার সেটে। এই ছবিতে অমিতাভের সঙ্গে একান্তে দেখে রেখার গালে সপাটে চড় কষেছিলেন জয়া। 

ঘটনাটি ১৯৮০ সালের। সেসময় রেখা-অমিতাভ জুটি মানেই ছবি হিট। একটি ছবিতে অভিনয় করছিলেন ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, জিনাত আমন ও রেখা। ছবির নাম ‘রাম বলরাম’। এই ছবিতে অভিনয়ের জন্য কৌশল অবলম্বন রেখা। তিনি তার চরিত্রের জন্য কোনো পারিশ্রমিক নেননি। যেন তাকে কেউ সরিয়ে না দিতে পারে। 

তবে ছবিতে যে রেখা আছেন তা জানতেন না জয়া। তিনি হঠাৎ একদিন স্থির করেন, ছবির সেটে এসে অমিতাভের সঙ্গে দেখা করবেন। সেটাই করতে এসেছিলেন। সেই সময় দেখেন, রেখার সঙ্গে একান্তে কথা বলতে ব্যস্ত রয়েছেন অমিতাভ। দেখে সহ্য করতে পারেননি জয়া। সকলের সামনে রেখার গালে একটা চড় মারেন তিনি।

এসব দেখে নাকি লজ্জায় পড়েছিলেন অমিতাভ বচ্চন। সেখান থেকে চলে গিয়েছিলেন। তিনি নাকি বুঝতে পারেননি সেই পরিস্থিতিতে তাঁর ঠিক কী করা উচিত।

তবে অমিতাভের প্রতি নিজের ভালোবাসার কথা কখনও গোপন করেননি রেখা। বরং বারবার বলেছেন তিনি ভালোবেসেছেন। কোনও স্বার্থ ছাড়া, কোনও কিছু পাওয়ার আশা ছাড়াই পাগলের মতো ভালোবেসেছেন। তবে বিয়ে বা কোনওকিছুর পাওয়ার আশায় এই সম্পর্কে জড়াননি তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম