বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

>> ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

>> রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

>> ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

>> শ্রমিক সেজে উসকানি দিলে কঠোর ব্যবস্থা: ডিআইজি মুস্তাফিজুর

>> শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

আপনি পড়ছেন : বিনোদন

৮০ বছর বয়সেও এমন পোশাকই পরবো: রুনা খান


DhakaReport24.com || 2023-12-25 10:20:15
৮০ বছর বয়সেও এমন পোশাকই পরবো: রুনা খান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে দুটি পৃথক ছবি দিয়ে একটি পোস্ট করেন তিনি। ১০ বছর আগের একটি ছবি আর গত বছরে তোলা একটি ছবি।

পোস্টের ক্যাপশনে রুনা খান বলেন, প্রথম ছবিটা বালির সমুদ্রতীরে তোলা ২০১৩ তে। আমার বয়স তখন ৩০, ওজন প্রায় ৮০ কেজি। দ্বিতীয় ছবিটা মালদ্বীপ এর সমুদ্রতীরে তোলা ২০২২ এ। আমার বয়স তখন ৩৯,ওজন ৬৫ কেজি।

বেঁচে থাকলে হয়ত ৮০ বছর বয়সেও সমুদ্রতীরে গিয়ে এমন পোশাকই পরবো। কারণ আমি বিশ্বাস করি, কে কোথায় কেমন পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত পছন্দ, বয়স ২০ না ৮০ সেটা যেমন কোন ব্যাপার না। ওজন ৫০ কেজি না ১৫০ কেজি সেটাও কোন ব্যাপার না। ব্যাপার হচ্ছে, এটা আমার পছন্দ। 

আমি একজন পরিণত বয়সের মানুষ, আমি আমার জীবন অবশ্যই আমার পছন্দমত যাপন করার অধিকার রাখি। শুধু পৃথিবীর কোন প্রাণের ক্ষতি না করে। দুটো ছবিতে সময়..জায়গা..বয়স..ওজন..অনেক কিছুর পার্থক্য। তবে এক টা বিষয় একই আছে, আমার পোশাক, বিশ্বাস, আর হাসি। টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার পান। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম