শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

আবার বিয়ে করছেন আরবাজ খান


DhakaReport24.com || 2023-12-23 13:12:30
আবার বিয়ে করছেন আরবাজ খান

শীত এলেই চারিদিকে বিয়ের ধুম পড়ে যায়। তাই অনেকে এটিকে বিয়ের মৌসুমও বলে থাকেন। এবার এ মৌসুমের সুখবর এলো বলিউডে ভাইজানখ্যাত সুপার স্টার সালমান খানের পরিবারে। তাহলে কে বিয়ের পিড়িতে বসছেন?

অনেকের ধারণা, এবার তাহলে বলিউডের মোস্ট ব্যাচেলরের তকমা ঘুচতে চলেছে। কিন্তু আসলে তেমনটা কিছুই নয়। জানা গেছে, ৬০-এর কোটায় এসে দ্বিতীয়বার নাকি বিয়ে করতে যাচ্ছেন আরবাজ খান।

১৯৯৮ সালে মালাইকা আরোরার সঙ্গে গাঁটছড়া বাঁধা, তারপরও দীর্ঘদিনের সংসার টেকেনি আরবাজের, ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাদের। তারপর থেকেই জর্জিয়ার সঙ্গে নাম জড়ায় আরবাজের। একটা সময় এই সম্পর্কের কথাও স্বীকার করে নেন আরবাজ খান।

কিছুদিন আগেই প্রেমিকা জর্জিয়ার সঙ্গে বিচ্ছেদের খবর তোলপাড় হয় বি-টাউন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা নিজেই জানিয়েছে জর্জিয়া। তবে কার সঙ্গে দ্বিতীয়বার নতুন পথচলা শুরু করছেন আরবাজ, তা জানতে মুখিয়ে ভক্তরা।

দীর্ঘদিন ধরেই বলিউডে গুঞ্জন চলছে আরবাজের নতুন সম্পর্ক নিয়ে। মেক আপ আর্টিস্ট সুরা খানের সঙ্গেই ডেট করছেন আরবাজ। খুব শিগগিরই সুরাকে বিয়ে করতে চলেছেন আরবাজ খান। তবে কি সুরার জন্যই সরে গেলেন জর্জিয়া? এমনটাও শোনা যাচ্ছে।

আরবাজ ও সুরা উভয়েই এই সম্পর্কটা নিয়ে বেশ সিরিয়াস। তাই নাকি খুব বেশি দেরি না করে তাড়াতাড়ি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান তিনি। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই নাকি শুভকাজ সেরে ফেলতে চান আরবাজ ও সুরা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম