শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

৩০০ আসনের মধ্যে সর্বাধিক ভোট পাব: ফেরদৌস


DhakaReport24.com || 2023-12-22 17:09:00
৩০০ আসনের মধ্যে সর্বাধিক ভোট পাব: ফেরদৌস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ। নির্বাচনী প্রচারণায় কাটাচ্ছেন ব্যস্ত সময়। চষে বেড়াচ্ছেন নিজের নির্বাচনী আসন। তিন শ আসনের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হবেন বলে আশা করছেন ফেরদৌস। 

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরের পরে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন। তার কথায়, মানুষের ভালোবাসায় আমি সিক্ত। জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। আশা করি, সারাদেশের ৩০০ আসনের মধ্যে সর্বাধিক ভোট দিয়ে জনগণ আমাকে নির্বাচিত করবে।

তিনি বলেন, আমার অফিসে একটি অভিযোগ বক্স থাকবে। সেখানে মানুষ যেসব সমস্যার কথা উল্লেখ করবে সেগুলো সমাধান করা হবে। এক্ষেত্রে কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান আবার কিছু সমস্যা সুদূরপ্রসারী সমাধান করা হবে। আমরা তো ইতোমধ্যেই বলেছি যে, ঢাকা-১০ আসন হবে ১০ এ ১০। আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব সব ধরনের নাগরিক সুবিধা যথাযথভাবে নিশ্চিত করার জন্য।

ফেরদৌস বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ঢাকা-১০ আসনের এ বিজয় মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করব। মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। নির্বাচনের মাঠে যতটুকু সাড়া পাব ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি সাড়া পাচ্ছি।

নায়ক বলেন, আমরা সাধারণ মানুষের দারুণ সাড়া পেয়েছি। আওয়ামী লীগের যে বিজয় মিছিল হয়েছে সেখানে মানুষের আবেগ, উচ্ছ্বাস আর ভালোবাসায় আমি সিক্ত হয়েছি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম