রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

বাধা না থাকলে তো আর রাজনীতি হবে না: মাহিয়া মাহি


DhakaReport24.com || 2023-12-20 17:10:15
বাধা না থাকলে তো আর রাজনীতি হবে না: মাহিয়া মাহি

নির্বাচনি প্রচারণার পরিস্থিতি সম্পর্কে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, প্রচারণায় কিছু তো বাধা থাকবেই। বাধা না থাকলে তো আর রাজনীতি হবে না। প্রতিপক্ষ বাধা দেবে, আমি সেটিকে কাউন্টার দেব। 

বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী সার্কিট হাউসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহিয়া মাহি। 

মাহি বলেন, 'আমাকে কোনো হুমকি দেওয়া হয়নি। প্রচারণায় একটু-আধটু বাধা আসবেই। এটা নরমাল। এটাকে আমরা কাউন্টার দেওয়ার চেষ্টা করছি।'

মাহি রাজশাহী-১ আসন (গোদাগাড়ী-তানোর) থেকে ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন। এই আসনে বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন।

মাহি আরও বলেন, একটা বিষয় হচ্ছে— আমি যখন যেভাবে প্রশাসনকে ইনফর্ম করেছি দ্রুত গতিতে তারা সেখানে পৌঁছেছে। কোনো ভোটারকে ভয় দেখানোর সুযোগ নেই। ভোটাররা যেন কেন্দ্রে উপস্থিত থাকে, সে জন্য যা যা করার দরকার আমরা করছি।

প্রসঙ্গত, এ সভায় রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। মতবিনিময়ে প্রার্থীদের কথা শোনেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি নির্বাচনের ভোটগ্রহণের বিষয়ে কথা বলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম