শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

‘জামাল কাদু’ গানে বুবলীর নাচ


DhakaReport24.com || 2023-12-19 14:25:00
‘জামাল কাদু’ গানে বুবলীর নাচ

বেশ কয়েকটি ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সম্মুখে ঢালিউড হিরোইন শবনম বুবলী। এবার বলিউডের ‘অ্যানিমেল’ সিনেমার জনপ্রিয় গান ‘জামাল কাদু’তে নাচলেন তিনি। সেটি বুবলী ফেসবুকে পোস্ট করেছেন।

এই গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডের শীর্ষে। দেশি-বিদেশি অনেক তারকাই নাচছেন গানটির তালে তালে। সেই দলে নাম লিখিয়েছেন বুবলী।

রোববার নাচটির ভিডিও প্রকাশ করেছেন নিজের ফেসবুক পেজে। জানা গেছে, গতকাল নেত্রকোনায় ‘মায়া দ্য লাভ’ সিনেমার শুটিং করতে গেছেন বুবলী। তিনি বলেন, ‘গানটি আমার খুব ভালো লেগেছে। তা ছাড়া এখন ট্রেন্ড চলছে। তাই গানটির তালে তালে একটু নাচলাম।’

সংবাদ পাঠিকা থেকে সাকিব খানের নায়িকা হয়ে যান বুবলী। নায়কের সঙ্গে প্রেম তারপর বিয়ে। সাকিবের সন্তানের মাও তিনি। কিন্তু সেই সম্পর্ক আর নেই। সাকিব সরাসরি জানিয়েছেন বুবলীর সঙ্গে তার আর কোনো ধরনের সম্পর্ক নেই।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম