শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

ছাড়পত্র পেয়েছে ফেরদৌস-পূর্ণিমার ‘আহারে জীবন’


DhakaReport24.com || 2023-12-18 18:32:30
ছাড়পত্র পেয়েছে ফেরদৌস-পূর্ণিমার ‘আহারে জীবন’

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছটকু আহমেদ পরিচালিত সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘আহারে জীবন’। এ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

সেন্সর ছাড়পত্রের খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা ছটকু আহমেদ। তিনি বলেন, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সেন্সর বোর্ডে সিনেমাটি জমা দিয়েছিলাম, আজ (১৮ ডিসেম্বর) বিনা কর্তনে ছাড়পত্র পেলাম।

চলচ্চিত্রটির মুক্তি নিয়ে তাড়াহুড়া নেই জানিয়ে নির্মাতা বলেন, ‘সময় ও ভালো অবস্থা বুঝে সিনেমাটি মুক্তি দেব। সবাই মিলে সিদ্ধান্ত নেব কবে মুক্তি দেওয়া যায়। মুক্তির তাড়াহুড়া নেই। সার্টিফিকেট পেয়েছি, দেশের অবস্থা ভালো হলে আগামী বছর মুক্তি দেব।’

‘আহারে জীবন’ সিনেমার মাধ্যমে অনেক দিন পর নির্মাণে ফিরেছেন ছটকু আহমেদ। তাছাড়া, এ ছবি দিয়ে ২৫ বছর পর ছটকু আহমেদের পরিচালনায় কাজ করেছেন চিত্রনায়ক ফেরদৌস। এই সিনেমায় আরও অভিনয় করেছেন সুচরিতা, অরুণা বিশ্বাস, শাহানূর, জয় চৌধুরী, ওমর সানি, মিশা সওদাগর, মৌমিতা প্রমুখ। করোনাকালীন একটি গল্পকে ঘিরে নির্মিত হয়েছে ছবিটি। গত বছরের অক্টোবরে এর শুটিং শেষ হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম