শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

শাকিবের নায়িকা হওয়া নিয়ে যা বললেন কলকাতার শর্বরী


DhakaReport24.com || 2023-12-11 11:22:45
শাকিবের নায়িকা হওয়া নিয়ে যা বললেন কলকাতার শর্বরী

ঢালিউড অন্দরমহলের খবর, শাকিব খানের ‘অভিনেতা’ নামের একটি সিনেমায় নায়িকা হতে যাচ্ছেন টলিউডের শর্বরী দাস। এ জন্য ইতোমধ্যে ঢাকায় চলে এসেছেন তিনি। তবে এই খবর উড়িয়ে দিলেন শর্বরী। জানালেন, কেবলমাত্র বেড়ানোর জন্যই লাল-সবুজের দেশটিতে এসেছেন তিনি।

শর্বরী বলেন, ‘সিনেমাটির বিষয় আমি সংবাদ মাধ্যমে জেনেছি। কিন্তু আমার সঙ্গে এই প্রজেক্ট নিয়ে কেউ কোনো কথা বলেনি। যদি এর সঙ্গে থাকতে পারি তাহলে আমারই ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘কোনো কাজে নয়, ব্যক্তিগত সফরে এবার ঢাকায় এসেছি। এই নিয়ে তৃতীয়বার ঢাকায় আসলাম। গত জুন ও আগস্ট মাসেও আমি এসেছিলাম বেশ কিছু কাজের জন্য। এবার এখানে কিছুদিন থাকব, শহরটা ঘুরে দেখব এরপর আবার কলকাতায় চলে যাব। এরমধ্যে যদি কোনো কাজের প্রস্তাব আসে তাহলে সেটা করা হতে পারে।’

তিনি জানান, তার মায়ের বাড়ি খুলনায়। আর বাবার বাড়ি পশ্চিমবঙ্গে। সেই সুবাদের বাংলাদেশের প্রতি টান অনুভব করেন এ অভিনেত্রী।

যদিও শর্বরীর কথায় কিছুটা রহস্য খুঁজে পাওয়া গেল। বোঝা যাচ্ছে, তিনি হয়ত কিছু লুকাচ্ছেন। আসলে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার আগে মুখ খোলার নিয়ম নেই তারকাদের। চমক দিতেই পরিচালক-প্রযোজকের এমন নির্দেশনা থাকে তাদের প্রতি।

আজ সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘অভিনেতা’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এ পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, এটি পরিচালনা করবেন রায়হান রাফী। আর প্রযোজনা করবে বাংলাদেশের আলফাই আই, চরকি এবং কলকাতার এসভিএফ। শর্বরী এই ছবিতে অভিনয় করবেন কিনা—সেটা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘণ্টা।

এদিকে শর্বরীকে তেমন একটা পছন্দ করছেন না শাকিব খানের ভক্তরা। বিভিন্ন ফেসবুক গ্রুপে এ নিয়ে মনের কথা লিখে জানাচ্ছেন। তারা এর থেকে গ্ল্যামারাস নায়িকা চাইছেন। এর আগে ‘প্রিয়তমা’ ছবিতে ইধিকা পালের ক্ষেত্রেও এমনটা হয়েছিল। যদিও তিনি অভিনয় দিয়ে উতরে যান।

২০১১ সালে টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মধ্যে দিয়ে অভিনয় শুরু করেন শর্বরী। ‘সতী’, ‘রাশি’ ও ‘অগ্নিপরীক্ষা’ মতো কিছু সিরিয়াল তাকে কিছুটা পরিচিতি এনে দেয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম